প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:38 AM
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মনোহরগঞ্জের সাব্বিরের, দুই দিন পর ঢাকায় মৃত্যু
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাব্বির -(২২) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
গত শনিবার (২২ আগস্ট) বিকাল ৫টায় কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাটিয়াভিটায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির উপজেলার বরল্লা গ্রামের স্বপন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সাব্বির ব্যক্তিগত কাজে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লাকসাম যাচ্ছিলেন। তিনি বাটিয়াভিটা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সাইড দিতে গিয়ে ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা
তাকে উদ্ধার করে কুমিল্লা ট্রমা হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হসপিটালে প্রেরণ করেন। ২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ১০টার দিকে সাব্বিরের মৃত্যু হয়। পরে বাদ আসর জানাজা শেষে সাব্বিরকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সাব্বিরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরও একটি তরতাজা প্রাণ—শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মাস্টার নুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী দিদারুল ইসলাম, উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন ফরাজী, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ ওমর ফারুক মেম্বার, আবু নোমান, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...