প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Aug 2026, 8:26 AM
লালমাইয়ে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেল:
কুমিল্লা লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন বেলঘর সুরুজ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল মালেক।
সোমবার (২৪ আগস্ট) বিকালে বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে লালমাই থানার আয়োজনে মাদকবিরোধী সমাবেশে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মাদক নির্মূলে সারাদেশের ন্যায় বেলঘর উত্তর ইউনিয়নে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ জ্ঞান হারিয়ে টেবিলের উপর পড়ে যান অধ্যক্ষ আবদুল মালেক। তাৎক্ষণিকভাবে তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক বিরোধী সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে বক্তব্য শুরুর তিন মিনিটের মধ্যে অধ্যক্ষ আবদুল মালেক মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপস্থিত প্রশাসন ও লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও বাঁচানো সম্ভব হয়নি।
আবদুল মালেকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ধর্ষণের শিকার ১১ বছরের শিশুর কন্যাসন্তান : ‘ডিএনএ বলছে, সেই...
নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশুটির গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের বাবা অভিযোগ ওঠা...
যুবলীগের মিছিল: এক ফাঁড়ির ২৭ পুলিশকে অন্য থানায় বদলি
ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সমালোচনার মুখে একটি ফাঁড়ি থেকে একস...
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কাজী নজরুল ইসলাম চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চাঁদপু...
নীরবে মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার আলো ছড়াচ্ছেন দানবীর জুনাব আ...
সাদিক মামুনপিতা ছিলেন শিক্ষানুরাগী, দানবীর ও বেশকটি মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজের প্রতিষ্ঠাতা আলহ...
চাঁদপুরের ফরিদগঞ্জে ২ হাজার পিস ইয়াবা সহ মা - ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়...
কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে...
আয়েশা আক্তারকুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক...