প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Feb 2026, 12:00 AM
বৈশ্বিক দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের পক্ষে বলে যাওয়ার পণ গুয়ার্দিওলার
ফিলিস্তিনসহ বিশ্বের সব প্রান্তের নিপীড়িতদের পক্ষে অবস্থান নিতে চান ম্যানচেস্টার সিটি কোচ।
ম্যানচেস্টার সিটি কোচ হিসেবে পাওয়া প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে বৈশ্বিক সংঘাত ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের পক্ষে আওয়াজ তুলে যেতে চান পেপ গুয়ার্দিওলা।
বার্সেলোনায় পাঁচ দিন আগে একটি দাতব্য কনসার্টে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের শিশুদের সমর্থনে কথা বলেন গুয়ার্দিওলা। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিগ কাপ সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের আগে তার সংবাদ সম্মেলনে এলো সেই প্রসঙ্গ।
ুআমরা এখন চোখের সামনে আসা তথ্য দিয়ে পরিষ্কারভাবে সব দেখছি, ফিলিস্তিনে গণহত্যা, ইউক্রেইনে যা ঘটেছে, রাশিয়ায় যা ঘটেছে, বিশ্বজুড়েই যা ঘটছে- সুদানে, সবখানে- মানব ইতিহাসে কখনও কারও এই সুযোগ ছিল না। আমাদের সামনে কী ঘটছে? আপনি কী দেখতে চান? মানুষ হিসেবে এটা আমাদের সমস্যা। এটা আমাদের সমস্যা।”
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ মনে করেন, উন্নতির জন্য পুরো সমাজের একত্রে কাজ করতে হবে। অভিবাসন এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র জুড়ে। এই প্রসঙ্গও সামনে আনলেন গুয়ার্দিওলা।
ুযুক্তরাষ্ট্রে কী ঘটেছে দেখুন, রেনি গুড ও অ্যালেক্স প্রেটিকে খুন করা হলো। আমাকে বলুন, আপনি কীভাবে এই ঘটনার পক্ষে বলবেন।”ু যখন আমি ছবিগুলো দেখি, আমি দুঃখিত এগুলো কষ্ট দেয়। সে কারণে আরও ভালো সমাজে উন্নীত হতে প্রতিটি পরিস্থিতিতে আমি কথা বলে সাহায্য করতে পারি। আমি চেষ্টা করে যাব সবসময়। এটা আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য, আপনাদের জন্য। কোনো সমাজ নিখুঁত নয়, কোথাও নিখুঁত নয়, আমি নিখুঁত নই, আরও ভালো হওয়ার জন্য আমাদের কাজ করতে হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...