প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Feb 2026, 12:34 AM
শুধু ক্ষমতার পালাবদল নয় জনগণের মালিকানা চাই -শহীদ উদ্দিন মাহমুদ
সাইফুল ইসলাম সুমন
আমরা বারবার কেবল ক্ষমতার পালাবদলের সাক্ষী হয়েছি, কিন্তু জনগণের ভাগ্য বদলের দেখা পাইনি। এখন আর কেবল ক্ষমতার বদল নয়, আমরা রাষ্ট্রের ওপর জনগণের নিরঙ্কুশ মালিকানা চাই—আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লায় এক নির্বাচনী সভায় ভাষণদানকালে এই মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
তিনি বলেন, জেএসডি এমন এক ব্যবস্থা চায় যেখানে রাষ্ট্র কেবল শাসকের হবে না, বরং হবে কৃষক, শ্রমিক, নারী ও মেহনতি মানুষের। এই লক্ষ্য পূরণে জেএসডির মূল অঙ্গীকারগুলো হলো:
১. অংশীদারিত্বের গণতন্ত্র: কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে সংবিধানের আমূল সংস্কারের মাধ্যমে শাসন ক্ষমতায় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।
২.দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: সংসদের উচ্চকক্ষে সমাজের সকল স্তরের নির্বাচিত প্রতিনিধিদের স্থান দিয়ে ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা।
৩.ক্ষমতার বিকেন্দ্রীকরণ: এককেন্দ্রিক ক্ষমতার পরিবর্তে ফেডারেল সরকার ব্যবস্থা এবং স্বশাসিত স্থানীয় সরকার প্রবর্তন করা।
শহীদ উদ্দিন মাহমুদ আরও উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শহীদদের রক্ত আর জনগণের আত্মত্যাগকে সার্থক করতে হলে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘তারা’ মার্কায় ভোট দেওয়া মানে কেবল একজন নেতা নির্বাচন করা নয়, বরং নিজেকে রাষ্ট্রের অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা। আজ সকাল ১১ টায় শহরের পূবালী চত্তরে কুমিল্লা- ৬ আসনে জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন এর নির্বাচনী পথসভায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহন,এড.বিকাশ চন্দ্র সাহা,বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার, আবদুস সোবহান,কুমিল্লা -৫ আসনের দলীয় প্রার্থী শিরিন আকতার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...