প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 Aug 2026, 8:29 PM
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাদের ছবি বা ভিডিও বিভিন্ন নিষিদ্ধ সাইটে ছড়িয়ে দেওয়া হয়| এবার এমনই অভিযোগে নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী জাহ্নবী| তার করা সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন দিল্লির উচ্চ আদালত| ভারতীয় গণমাধ্যমের খবর, অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল (লিংক) অবিল¤ে^ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট| তবে মামলায় প্রায় সাত হাজার লিঙ্কের উল্লেখ ছিল| তার মধ্যেই আপাতত ৫৫২টি ইউআরএল সরানোর নির্দেশ দেওয়া হয়েছে| প্রাথমিক অনুসন্ধানে চিহ্নিত এই লিংকগুলোতে আপত্তিকর ও অশালীন কনটেন্ট থাকায় সেগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়| ফ্যান পেজগুলোর বিষয়ে হাইকোর্ট স্পষ্ট করে বলেন, তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজই ¯^য়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না| এসব পেজে ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে| শুধু তারকার নাম বা ছবি ব্যবহারের কারণে সব ফ্যান ক্লাব বন্ধ করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আদালত| তবে কোনো পেজ যদি অশালীন কনটেন্ট ছড়ায় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাবে| জাহ্নবী কাপুরের করা এই মামলায় এআই-নির্মিত ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট ও বাণিজ্যিক শোষণের বিষয়টি উঠে আসে| আদালত এসব স্পর্শকাতর ও বিকৃত কনটেন্টকে সাধারণ অনুরাগী পেজ থেকে আলাদা করে বিবেচনা করার ওপর জোর দেন| উল্লেখ্য, জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশন ড্রামা ‘পেড্ডি’-তে দেখা গেছে| বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তিনি অভিনেতা রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেন| সিনেমাটি চলতি ২০২৬ সালের জুনে প্রেক্ষাগৃহে এবং পরবর্তীতে জুলাইয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...
খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
অভিনেত্রী, মডেল ও ভøগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ...
মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
ঢাকাই সিনেমার নায়িকা বিপাশা কবিরের মা মারা গেছেন| গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেও...
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২ আগস্ট: ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির...