প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 23 Aug 2026, 8:29 PM
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে| একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু হয়| তবে এই খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র| সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা| এ সময় তার দলের এক সদস্য সামনে ছাতা ধরে থাকায় অভিনেত্রীর শরীরের কিছু অংশ ক্যামেরায় স্পষ্ট দেখা যায়নি| এরপর ভিডিওটি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, কারিনার পেট কিছুটা স্ফীত দেখা যাচ্ছে| এ থেকেই শুরু হয় অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার জল্পনা| তবে কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ খবরের কোনো সত্যতা নেই| ওই সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন এবং পুরো বিষয়টিই গুজব| কারিনা ও সাইফ আলী খানের দুই ছেলে-ˆতমুর ও জেহ| সম্প্রতি চারজন একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন| সাইফের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে ছুটিতে গিয়েছিলেন তারা| সেই ভ্রমণের বেশ কিছু ছবিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কারিনা| এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কথা বলেছিলেন কারিনা| এক সাক্ষাৎকারে মজা করে তিনি বলেছিলেন, সাইফের ২০, ৩০, ৪০ ও ৫০-এর কোঠায় একটি করে সন্তান হয়েছে| তাই ৬০ বছরের কাছাকাছি বয়সে সাইফকে আর বাবা হতে দেবেন না বলেও মজা করেছিলেন কারিনা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
অভিনেত্রী, মডেল ও ভøগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জ...
মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
ঢাকাই সিনেমার নায়িকা বিপাশা কবিরের মা মারা গেছেন| গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেও...
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২ আগস্ট: ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির...