প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 23 Aug 2026, 8:32 PM
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ :
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে বহু মানুষকে অপহরণ করা হয়েছে| তবে এখন পর্যন্ত কতজনকে অপহরণ করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ| স্থানীয় বাসিন্দাদের দাবি, মসজিদে নামাজরত ৬০ জনের বেশি মুসল্লিকে অপহরণ করা হয়েছে| তবে এই সংখ্যা ¯^াধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি| স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা| গত শনিবার পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ২টার দিকে বর্গু স্থানীয় সরকার এলাকার দেকারা জেলায় অবস্থিত কপেনিয়া মসজিদে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা| এর আগে তারা গিদান-জানা ও কপেনিয়া গ্রামেও হামলা চালায়| পুলিশ জানিয়েছে, অপহরণের বিষয়টি তারা জানতে পেরেছে| তবে হামলায় কেউ নিহত হওয়ার খবর এখনো পুলিশের কাছে নিশ্চিতভাবে আসেনি| পরিস্থিতি মূল্যায়ন ও অপহৃতদের উদ্ধারে এলাকায় একটি যৌথ নিরাপত্তা দল মোতায়েন করা হয়েছে| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলায় কয়েকজন নিহতও হয়েছেন| হামলা থেকে বেঁচে যাওয়া জিব্রিল আহমাদ এ ঘটনার জন্য লাকুরাওয়া নামের একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন| তার দাবি, জুমার নামাজ শেষ হওয়ার পর শত শত সশস্ত্র ব্যক্তি বন্দুক, ছুরি ও দা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়| আহমাদ আরও জানান, হামলার সময় মাহমুদা নামের আরেকটি সশস্ত্র গোষ্ঠী সেখানে হস্তক্ষেপ করে এবং হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে| এর সুযোগে কয়েকজন অপহৃত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন| ফেডারেল আইনপ্রণেতা জাফারু মোহাম্মদ জানিয়েছেন, আশপাশের আরও কয়েকটি গ্রামেও হামলা চালানো হয়েছে| তার ভাষ্য অনুযায়ী, লাকুরাওয়া গোষ্ঠীর মতাদর্শের বিরোধিতা করায় মাহমুদা গোষ্ঠীর সদস্যরা হামলাকারীদের প্রতিহত করতে সংঘর্ষে জড়ায়| সূত্র: আল জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...