প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 12:03 PM
ব্রাহ্মণপাড়ায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবিনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন (মেরিন) জিয়াউল হাসান মাহমুদ।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূঁইয়া, শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাছিনা ইসলাম।
অনুষ্ঠানে কলেজের প্রভাষক মো. জাকির হোসেন, মো. আনিসুল হক, জিয়াউল করিম, রাকিবুল হাসান, রিনা রানী দেব, শিরিন আক্তার, তাসমিমা নাহিদ, মোসা. কুহিনুর আক্তার ও রেজাউল করিম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ বলেন, “পরিশ্রম, অধ্যবসায় ও পরিবার-শিক্ষকদের সহযোগিতার ফলেই আজকের এই অর্জন। ভবিষ্যতেও সৎ পথে থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।”
প্রধান অতিথি সাবিনা আফরোজ বলেন, “এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাঁদের উৎসাহ দিতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠান শেষে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। একইসঙ্গে শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ জন প্রধান শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...