প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:38 AM
বুড়িচং ছয়গ্রাম আলিম মাদ্রাসার সভাপতি মোঃ মোশাররফ হোসেনকে বিভিন্ন মহলের শুভেচ্ছা
আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ ছয়গ্রাম আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোঃ মোশাররফ হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল ৩০ জুলাই বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বিনিময়ের প্রাক্কালে এক আলোচনা সভা ছয়গ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠার পর থেকে ৭৫ বছরের মধ্যে এই প্রথম অত্র মাদ্রাসার সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ মোশাররফ হোসেন সাহেব কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। নতুন সভাপতি সাহেব কে ফুল দিয়ে বরণ করেন নব নির্বাচিত আলিম, দাখিল ও এবতেদায়ী শাখার অভিভাবক সদস্যগণ, মাদ্রাসার শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা। পরিচিতি ও অভিষেক সভায় বক্তব্য রাখেন বাকশিমূল ইউনিয়ন বি এন পি সেক্রেটারি এমদাদুল হক পলাশ, আজ্ঞাপুর কেন্দ্রীয় ঈদগাহ সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান মনির,ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোঃ আবু তাহের। সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদ উল্লাহ, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ হিল সাকি।পরিশেষে নতুন সভাপতি সাহেব এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মাদ্রাসার একাডেমিক, আর্থিক ও শিক্ষার মান উন্নয়নের শতভাগ চেষ্টা করবেন জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ৫৮৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু...
গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
উষ্ণতা বৃদ্ধিতে হাজার বছরের জমা বরফ গলে যাচ্ছে। হিমালয়ের বুক চিরে হঠাৎ নেমে আসছে বরফ, পাথর, কাদা আর...
কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প...
কুমিল্লা জেলা সংবাদদাতা,২৮ আগস্টঃকুমিল্লা টাউন হল মাঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প প্রস্তাবিত সড...
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্...
মাহফুজ নান্টু কুমিল্লা গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পন...
মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
মাহফুজ নান্টু, কুমিল্লাসীমান্তবর্তী কুমিল্লায় কাঁটাতারের ফাঁকফোকর দিয়ে আসা মাদকের বিষে নীল হয়ে যাচ্ছ...
সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রা...
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ‘আত্মগোপনে’ থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার কর...