...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Aug 2025, 11:31 AM

...
কুমিল্লায় বোনের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ভাইয়ের বিরুদ্ধে ভয়ভীতি হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক পাঁচ বোনের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে কুমিল্লা কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন  বড়বোন ইয়াসমিন আখতার। এছাড়াও বোন নাহিদ ইসলাম কে হত্যার হুমকির অভিযোগে আরেকটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

গতকাল  কুমিল্লার পূর্ব বাগিচাগাঁও পৈতৃক বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন ভুক্তভোগী পাঁচ বোন। অভিযুক্ত ভাই  মাসরুর হোসেন লিটন কুমিল্লা পূর্ব বাগিচাগাঁও শহীদ খাজা নিজাম উদ্দিন রোড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

 বোন রেশমা ইসলাম বলেন, আমার বাবার মৃত্যুর পর মা সামসুন নাহার কিছু  ঋণ নিয়ে গ্রামের বাড়ির পৈতৃক অংশ বিক্রি করে কুমিল্লা পূর্ব বাগিচাগাঁও শহীদ খাজা নিজাম উদ্দিন রোড এলাকায় তিনতলা ইউনিট বিশিষ্ট নাহার মঞ্জিল নামে একটি বাড়ি নির্মাণ করেন। এরপর মা জীবিত থাকা অবস্থায় আমরা পাঁচ বোন   এক ভাইয়ের নামে পৃথক পৃথক সকল সম্পত্তির জমা খারিজ করে দিয়ে যান। বর্তমানে আমরা ছয় ভাই বোন যার যার সম্পত্তিতে দখলে রয়েছি। কিন্তু আমার ভাই মাসরুর হোসেন লিটন আমাদের পাঁচ বোনকে পৈতৃক সম্পত্তি  থেকে বঞ্চিত করে পুরোটাই দখল করতে চান। তিনি বিভিন্ন সময়ে আমাদের হুমকি ধমকি ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করেন। সে আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেনের নাম ভাঙ্গিয়ে আমাদের ভয় দেখাত।

 মেঝ বোন নাসরীন আকতার সেজ বোন নাছিমা ইসলাম বলেন, এই ভাইয়ের হুমকি ধমকির যন্ত্রণায় আমরা সব বোন অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। আমরা চার বোন স্বামীর বাড়িতে থাকি আর বড় বোন সন্তানসহ বাপের পৈতৃক বাড়িতে থাকেন এবং আমার বয়স্ক মাতাকে দেখাশুনা করে আসছেন। সে একটি স্কুলে শিক্ষকতা করেন। আমরা পাঁচ বোনের মায়ের দেওয়া ফ্ল্যাটগুলি ভাড়া দিয়ে ভাড়ার টাকা পাঁচ বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিই। কিন্তু আমার ভাই আমরা বাড়িতে এলে আমাদের নানাভাবে হয়রানি করে এবং ভাড়াটিয়াদেরকে বাসা ছেড়ে চলে যেতে নানাভাবে হুমকি দামকি দিচ্ছে। এমনকি নিচতলার গ্যারেজটি সে একাই জোর করে দখল করে রাখছে।

অপর বোন ইয়াছমিন আক্তার বলেন, সে আমাদের তিন বোনের নামে আদালতে একটি ভুয়া মামলা দায়ের করেছিল, বিচারক মামলাটি মিথ্যা বলে প্রমান পাওয়ায় তাকে হাজতে পাঠাতে চেয়েছিল তখন বোনেরা ভাইকে ক্ষমা করে দেবার আকুতি করেন। পরে আদালতে সে আর কোন দিন এসব ভুয়া মামলা হুমকি ধমকি করবে না বলে একটি মুচলেকা দিয়ে ছাড়া পায়। বর্তমানে আমরা তার নানা নির্যাতনের শিকার হয়ে থানায় একাধিক ডায়রি  অভিযোগ দেই। পুলিশ তদন্তে এসে তাকে থানায় ডাকলেও সে থানায় হাজির হয় না।

  বিষয়ে জানতে অভিযুক্ত মাসরুর হোসেন লিটনকে তার ব্যক্তিগত ফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ওনার স্ত্রীর  ফোন নম্বরে কল করলে তিনি সাংবাদিক পরিচয় দেয়ার পর লাইন কেটে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, জিডিতে মাসরুর রহমানের  বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

তিন সাংবাদিকের ওপর হামলার  প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন  সাংবাদিক ফোরামের নিন্দা
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...

নিজস্ব প্রতিবেদক  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir