প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Aug 2026, 12:15 AM
কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লায় মানিক মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ উঠেছে। আত্মসাৎ হওয়া টাকা উদ্বারসহ মানিক মিয়াকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (৯ আগস্ট) বিকালে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি আনোয়ার মজুমদারসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন মজুমদার বলেন, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ রেলক্রসিং সংলগ্ব শ্রীবল্লভপুর এলাকার ভাড়াটিয়া মানিক মিয়া ব্যবসার প্রলোভন দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী আনোয়ার মজুমদার সহ ৫/৬ জন থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরবর্তীতে মানিক মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি গিয়েও তাকে পাওয়া যায়নি। এমতাবস্থায় হিশেহারা অবস্থায় দিনাতিপাত করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। আত্মসাৎ হওয়া টাকা উদ্বারসহ মানিক মিয়াকে আইনের আওতায় আনতে কুমিল্লার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এসময় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইকবাল আহমেদ, পারভেজ মজুমদার, রফিক মিয়া, রাফু মজুমদার, বাবুল মিয়া, হারিছ মিয়া উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...