...
শিরোনাম
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ⁜ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান ⁜ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ⁜ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট ⁜ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক ⁜ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন ⁜ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ ⁜ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময় ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার ⁜ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ⁜ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা ⁜ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২ ⁜ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয় ⁜ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি ⁜ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১ ⁜ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ⁜ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ ⁜ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময় ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2026, 12:46 AM

...
অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত দিতে এসে দাওয়াতে যাওয়া-না যাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবা মো. আবুল বাশার (৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাই মারধর করলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় হামিদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
নিহতের বড় ভাই রমিজ উদ্দিন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ, আব্বাসউদ্দিন খান ও আবদুল মতিন জানান, ঘটনার আগে তারা নাল্লা সাপেরপুলসংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় আবুল বাশার জানান, তার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাদের বাড়িতে এসেছেন। তাদের সঙ্গে সম্পর্কের অবনতি থাকায় তিনি সবাইকে সঙ্গে নিয়ে বাড়িতে যান।
তাদের ভাষ্য, আবুল বাশারের অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের গর্ভধারণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আগামী শুক্রবারের একটি অনুষ্ঠানে দাওয়াত দিতে মেয়ের শ্বশুর আব্দুল মতিন, শাশুড়ি রোজিনা বেগম এবং ননদের জামাই মো. হৃদয় এসেছিলেন। কিন্তু একই দিনে ভাতিজার বিয়ে থাকায় আবুল বাশার ওই দাওয়াতে যেতে অপারগতার কথা জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে অতিথিরা চলে যেতে চাইলে আবুল বাশার তাদের খাবার খেয়ে যাওয়ার অনুরোধ করেন। তখন আব্দুল মতিন তার গলা চেপে ধরে বুকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় রোজিনা বেগম ও মো. হৃদয়ও তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্ত তিনজনকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের কাছ থেকে তাদের হেফাজতে নেয়।
আটক তিনজন হলেন—দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের মেয়ের জামাই মো. হৃদয়।
নিহতের স্ত্রী ঝর্না বেগম অভিযোগ করেন, প্রায় এক বছর আগে সামাজিক ও ইসলামি শরিয়াহ মোতাবেক তাদের মেয়ে ময়না আক্তারের সঙ্গে আব্দুল মতিনের ছেলে মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হতো। এ কারণে দুই পরিবারের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো ছিল না।
তিনি আরও বলেন, ঘটনার সময় মেয়ের গর্ভধারণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে তাদের দাওয়াত দেওয়া হয়। পাশাপাশি অনুষ্ঠানে খাসি ও বিভিন্ন ধরনের নাস্তা নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু একই দিনে অন্য একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা থাকায় তার স্বামী দাওয়াতে যেতে রাজি না হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট...

ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ

ফিলিস্তিন ইস্যুতে প্রকাশ্যে কথা বলা থেকে তাকে বিরত থাকতে দলের পক্ষ থেকে কখনো পরামর্শ দেওয়া হয়নি বলে...

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভি...

১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট

আগামী শনিবার থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টো...

হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট

প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ...

ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানোর দায়ে অভিযুক্ত ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল আয়ারল্যান্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
➤ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
➤ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
➤ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
➤ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
➤ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
➤ পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন
➤ কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
➤ কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিময়
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
➤ বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
➤ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচিত হলেন সোনিয়া সরকার নিপা
➤ বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
➤ ব্রাহ্মণপাড়ায় প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪০ প্রাথমিক বিদ্যালয়
➤ কুমিল্লায় দুই জুলাই শহীদ পরিবারকে গাভী উপহার দিলেন মনিরুল হক চৌধুরী এমপি
➤ আমি শিক্ষা নয়, সুশিক্ষার পক্ষে”—কুমিল্লায় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৯ মাদকসেবিসহ গ্রেপ্তার ১১
➤ ব্রাহ্মণপাড়ায় জমি দখলচেষ্টার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
➤ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন,রাস্তার কাজে যেন অনিয়ম না হয় - ধর্মমন্ত্রী কায়কোবাদ
➤ রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir