প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 12:25 PM
দেবিদ্বারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে পৃথক দুইটি ঘটনায় পুকুরে ডুবে জাইফা (২) ও আদনান (২৩ মাস) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার এলাহাবাদ ও গুনাইঘর উত্তর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনা ঘটে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের পশ্চিমপাড়ায়। নিহত জাইফা স্থানীয় প্রবাসী মনির হোসেনের কন্যা ও পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বাড়ির আঙিনায় খেলার সময় সবার অগোচরে জাইফা পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে ততক্ষণে তার মৃত্যু হয়।
অন্যদিকে, গুনাইঘর উত্তর ইউনিয়নের ছেপাড়া গ্রামে দুপুর সাড়ে ১২টার দিকে একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারায় মো. আদনান (২৩ মাস)। সে ওই গ্রামের মো. আল আমিন মিয়ার ছেলে। স্বজনদের ভাষ্যমতে, আদনান উঠানে খেলা করছিল। হঠাৎ করে নিখোঁজ হলে খোঁজাখুঁজির পর পুকুরে ভেসে থাকতে দেখা যায় তাকে। উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, “পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...