প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Jul 2026, 8:53 AM
কারাগারের প্রাচীর টপকে নারী কয়েদির পলায়ন, জেলার বরখাস্ত
এফএনএস
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার| গতকাল সোমবার ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে সিনিয়র সচিব তানভীর-আল-নাসীফের সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়| প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৬ জুলাই সন্ধ্যার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সীমানা প্রাচীর টপকে সাজাপ্রাপ্ত নারী কয়েদি মোছা. রিম্পা (২১) পালিয়ে যান| এই ঘটনায় জেলার শিরিন আক্তারের দায়িত্ব ও কর্তব্য পালনে চরম অবহেলা রয়েছে বলে কারা অধিদফতর থেকে ¯^রাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়| কারা অধিদফতরের সুপারিশের ভিত্তিতে সরকারি চাকরি আইনে শিরিন আক্তারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুযায়ী খোরাকি ভাতা পাবেন| উল্লেখ্য, গত ১৬ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলারের বাসভবনের দক্ষিণ পাশের পেরিমিটার ওয়াল টপকিয়ে ওই নারী কয়েদি পালিয়ে যান| পরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা পর্যবেক্ষণ করে এই বিষয়ে নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ| সাজাপ্রাপ্ত ওই নারী কয়েদিকে গত রোববার ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২| কারাগার থেকে নারী কয়েদি পালানোর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়| কারা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি তদন্তে কারা অধিদপ্তর ব্যবস্থা নেয়| ওই নারী কয়েদি রাজধানীর ধানমন্ডি থানার একটি সি আর মামলায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ জুলাই থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...