প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 21 Jul 2026, 8:54 AM
আর্জেন্টিনার খেলা দেখার পর সমর্থকের মৃত্যু
এফএনএস
সাতক্ষীরায় বিশ্বকাপ ফুটবলের স্পেন-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখা শেষে লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা-সমর্থকের মৃত্যু হয়েছে| গতকাল সোমবার ভোর ৬টার দিকে সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়| মারা যাওয়া লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে| তিনি দুই ছেলে সন্তানের বাবা ছিলেন| দুই ভাইবোনের মধ্যে লাল্টুই ছিলেন সবার বড়| পারিবারিক সূত্রে জানা গেছে, লাল্টু হোসেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন| তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ| ¯^জনরা জানিয়েছেন, লাল্টু হোসেন আর্জেন্টিনা ফুটবল দলের তুখোড় সমর্থক ছিলেন| ফাইনাল ম্যাচ বাড়ির পাশে টাঙানো বড় পর্দায় দেখেছিলেন| স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর নীরবে বাড়ি চলে আসেন| ভোরে খাবার খেয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পর পেটে ব্যথা শুরু হয়| পরে দুবার টয়লেটে যান| এ সময় তার স্ত্রী টয়লেটে কাপড় পরিষ্কার করে ফিরে এসে দেখেন, লাল্টু খাটের ওপরে অচেতন হয়ে পড়ে আছেন| পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা লাল্টুকে মৃত ঘোষণা করেন| প্রতিবেশী রবি বলেন, আমরা একসঙ্গে খেলা দেখেছিলাম| আর্জেন্টিনা গোল হজম করার পর লাল্টুকে খুব ভেঙে পড়তে দেখি| এমনকি কান্না করেছেন| পরে কখন বাড়ি চলে গেছেন, বুঝতে পারিনি| কিছুক্ষণ পর শুনি মারা গেছে| গতকাল সোমবার জোহরের নামাজের পর রসুলপুর পশ্চিমপাড়া আহলে হাদিস সাবেরী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়| পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| লাল্টুর মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...