...
শিরোনাম
কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের ⁜ ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি ⁜ কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার ⁜ ইউনিফর্ম পরে আ. লীগের মনোনয়ন জমা, অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে ⁜ আর্জেন্টিনার খেলা দেখার পর সমর্থকের মৃত্যু ⁜ কারাগারের প্রাচীর টপকে নারী কয়েদির পলায়ন, জেলার বরখাস্ত ⁜ টিকাদান কর্মসূচির পরও কমছে না হামের প্রকোপ কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪ ⁜ নাঙ্গলকোটে বৃত্তি পরীক্ষায় ছুপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য ⁜ টানা তিন বছর জাতীয় সাহিত্য অলিম্পিয়াডে সাফল্য, ভিক্টোরিয়া শিক্ষার্থী মীমের ⁜ নিয়ম নীতির তোয়াক্কা না করে বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় গড়ে উঠছে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র ⁜ আবেগঘন বার্তা দিয়ে ইউএনও মাহমুদা জাহানের বিদায় ⁜ আর্জেন্টিনার পরাজয়ে নীরব সমর্থকরা, মেসির বিদায়ে আবেগ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার ⁜ হত্যা মামলার আসামি চেয়ারম্যানের সঙ্গে ইউপি সচিবের গোপন বৈঠক ⁜ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ⁜ কুমিল্লায় জমজম ট্রাভেলস বিডি'র হজ্জ সেমিনার- অনুষ্ঠিত ⁜ ইরানি ক্ষেপণাস্ত্রের কারনে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের ⁜ রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে ⁜ শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা ⁜ ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2026, 8:50 AM

...
টিকাদান কর্মসূচির পরও কমছে না হামের প্রকোপ কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪ News Image

মাহফুজ নান্টু

জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শেষ হলেও কুমিল্লায় হামের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে কুমিল্লায় হাম সন্দেহে ও পরীক্ষায় নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

মারা যাওয়া শিশুটির নাম রায়হান (১৮ মাস)। তার বাবার নাম ইমাম হোসেন। তাদের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। হামের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৯ জুলাই পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ১৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ৪৮২ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাম সন্দেহে ১৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। একই সময়ে মোট ২ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ হাজার ৫০২ জন হাসপাতাল ছেড়েছেন।


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে টিকাদান ক্যাম্পেইনের পরও কেন হাম ও হাম-সম্পর্কিত মৃত্যু পুরোপুরি কমছে না—এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ বলেন, যেসব শিশু মারা গেছে, তারা টিকা পেয়েছিল কি না, সেটি খতিয়ে দেখতে হবে। তবে আগের তুলনায় জেলায় হামে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের

কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপের ঘোষণা দিয়েছে মার্...

ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি
ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়ন...

কুষ্টিয়ায় আর্জেন্টিনা   সমর্থকের ঝুলন্ত   লাশ উদ্ধার
কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএসকুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গ...

ইউনিফর্ম পরে আ. লীগের   মনোনয়ন জমা, অতিরিক্ত   ডিআইজি বাধ্যতামূলক   অবসরে
ইউনিফর্ম পরে আ. লীগের মনোনয়ন জমা, অতিরিক্ত ডিআইজি বাধ্যত...

এফএনএসপুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট...

আর্জেন্টিনার খেলা   দেখার পর সমর্থকের  মৃত্যু
আর্জেন্টিনার খেলা দেখার পর সমর্থকের মৃত্যু

এফএনএসসাতক্ষীরায় বিশ্বকাপ ফুটবলের স্পেন-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখা শেষে লাল্টু হোসেন (৩৫) নামের এ...

কারাগারের প্রাচীর   টপকে নারী কয়েদির   পলায়ন, জেলার বরখাস্ত
কারাগারের প্রাচীর টপকে নারী কয়েদির পলায়ন, জেলার বরখাস্ত

এফএনএসগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
➤ ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি
➤ কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার
➤ ইউনিফর্ম পরে আ. লীগের মনোনয়ন জমা, অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে
➤ আর্জেন্টিনার খেলা দেখার পর সমর্থকের মৃত্যু
➤ কারাগারের প্রাচীর টপকে নারী কয়েদির পলায়ন, জেলার বরখাস্ত
➤ টিকাদান কর্মসূচির পরও কমছে না হামের প্রকোপ কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪
➤ নাঙ্গলকোটে বৃত্তি পরীক্ষায় ছুপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
➤ টানা তিন বছর জাতীয় সাহিত্য অলিম্পিয়াডে সাফল্য, ভিক্টোরিয়া শিক্ষার্থী মীমের
➤ নিয়ম নীতির তোয়াক্কা না করে বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় গড়ে উঠছে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র
➤ আবেগঘন বার্তা দিয়ে ইউএনও মাহমুদা জাহানের বিদায়
➤ আর্জেন্টিনার পরাজয়ে নীরব সমর্থকরা, মেসির বিদায়ে আবেগ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার
➤ হত্যা মামলার আসামি চেয়ারম্যানের সঙ্গে ইউপি সচিবের গোপন বৈঠক
➤ শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা কমিটির আয়োজনে আলোচনা সভা
➤ কুমিল্লায় জমজম ট্রাভেলস বিডি'র হজ্জ সেমিনার- অনুষ্ঠিত
➤ ইরানি ক্ষেপণাস্ত্রের কারনে উদ্বেগ প্রকাশ যুক্তরাষ্ট্রের
➤ রদ্রি জিতলেন গোল্ডেন বল, আর গোল্ডেন গ্লাভ উঠলো সিমনের হাতে
➤ শেষ ওভারের নাটকীয়তায় সিরিজ জিতলো টাইগাররা
➤ ভাঙা আঙুলে ১১ সেভ, ফাইনালে ট্র্যাজিক হিরো মার্তিনেজ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir