প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2026, 8:49 AM
নাঙ্গলকোটে বৃত্তি পরীক্ষায় ছুপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
সাইফুল ইসলাম
নাঙ্গলকোটে ছুপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি
প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে| বিদ্যালয়টি
থেকে ৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি
পেয়েছে| শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ
বইছে|
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, জান্নাতুল মাওয়া অরিন, মোঃ
নাফিজ শাহরিয়ার, মারজাহান আক্তার সাবিহা| সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থী হলেন, নুসরাত জাহান তারিন|
জানা যায়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত, বন্ধের সময়
তাদেরকে বিশেষ পাঠদানের ব্যবস্থা, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উৎসাহ, শিক্ষকদের
প্রতি আনুগত্য, পিতা-মাতার আগ্রহ এবং শিক্ষকদের আন্তরিকতা ও প্রচেষ্টা
তাদের ভালো ফলাফলে ভূমিকা রাখে|
এদিকে, একটি পর্যায়ে বৃত্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় মনে হয়েছিল বৃত্তি
পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা যাবে না| কিন্তু পরীক্ষার ঠিক আগ
মূহুর্তে শিক্ষকদের সাব-ক্লাস্টার ট্রেনিংয়ে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি
নিয়ে শিক্ষকদের বিশেষ ট্রেনিং প্রদান করা হয়| এতে শিক্ষকরা উদ্ধুদ্ধ হয়ে বৃত্তি
পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করেন|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ রহিমা খাতুন বলেন, আমাদের এই
ব্যাচটা অনেক ভালো ছিল| বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই মেধাবী|
আমরা বৃত্তিপ্রাপ্ত ৪জন শিক্ষার্থীর বৃত্তি পাওয়ার বিষয়ে শুরুতেই আশাবাদী
ছিলাম| তারা বৃত্তি পাওয়ায় আমরা খুশি হয়েছি| এছাড়া শিক্ষার্থীদের সাফল্যে
শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসী খুশি| আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...