প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2026, 8:36 AM
আবেগঘন বার্তা দিয়ে ইউএনও মাহমুদা জাহানের বিদায়
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বদলিজনিত বিদায়ের প্রাক্কালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এ পোস্ট দেন তিনি।
সেখানে তিনি তার দেড় বছরের কর্মজীবনে ব্রাহ্মণপাড়াবাসীর কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের দাপ্তরিক কাজ পরিচালনাকালে তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য ক্ষমাও চেয়েছেন।
পোস্টে বিদায়ী ইউএনও মাহমুদা জাহান লিখেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় দেড় বছর ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনের সুযোগ হয়েছে তার। এ সময় স্থানীয় সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। যার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে নিজের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করেছেন। যদিও প্রত্যাশা অনুযায়ী সবকিছু করা সম্ভব হয়নি বলে স্বীকার করেন তিনি।
পোষ্টের সবচেয়ে আবেগঘন অংশে বিদায়ী ইউএনও লেখেন, আমার সব কৃতিত্বের ক্রেডিট আপনাদের, আর ব্যর্থতার সম্পূর্ণ দায়ভার আমার নিজের। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কর্মকালীন তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে বিদায়ের মুহূর্তে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থী।
বিদায়বেলায় ব্রাহ্মণপাড়াবাসীর কাছ থেকে পাওয়া সম্মান ও ভালোবাসার কথা উল্লেখ করে মাহমুদা জাহান লেখেন, এই ভালোবাসা তিনি সারা জীবন মনে রাখবেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, "ভালো থাকুক প্রিয় ব্রাহ্মণপাড়া, ভালো থাকুক ব্রাহ্মণপাড়ার মানুষগুলো।"
ইউএনও মাহমুদা জাহানের এই বিদায়বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও মানবিক আচরণের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন। অনেকে নতুন কর্মস্থলে তার সফলতা কামনা করেছেন এবং ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অবদানের কথাও স্মরণ করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...