প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2026, 8:37 AM
নিয়ম নীতির তোয়াক্কা না করে বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় গড়ে উঠছে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র
কাজী খোরশেদ আলম
কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভাঙ্গা চূড়া গাড়ী দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন রেন্ট এ কারের মালিকগণ অনুমোদন ছাড়াই যথায় তথায় নিজেদের খেয়াল খুশি মতো প্রশিক্ষণ কেন্দ্র খোলে বসে আছে। ড্রাইভিং এর মতো একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নেক কোন তদারকি। যথায় তথায় ব্যাঙের ছাতার মতো ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠায় আতংকে রয়েছে অভিভাবকরা।
সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভরাসার বাজার, বুড়িচং সদর বাজার, শংকুচাইল, ফকিরবাজার, নিমসার, কংশনগর এবং ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা,বড়ধুশিয়া, শশীদল ও ব্রাহ্মণপাড়া সদর এলাকার রেন্ট এ কারের মালিকগণ নিজেদের ইচ্ছে মতো প্রশিক্ষণ প্রদান করেন। এতে প্রশিক্ষণার্থীদের সাথে সাথে সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি রয়েছে। প্রত্যেকটি প্রশিক্ষণ কেন্দ্রের গাড়ীগুলো ভাঙ্গা চূড়া, ফিটনেসবিহীন,সাংকেতিক লাইট নেই,ব্রেক ছাড়া দৈন্যদশা। প্রত্যেকদিন ভোর বেলায় বুড়িচং- ব্রাহ্মণপাড়া সড়ক ও আসেপাশের খেলার মাঠে এসব প্রশিক্ষণ গাড়ীর দেখা মিলে। প্রশিক্ষণ গাড়ীগুলো দেখলে অন্যগাড়ীর যাত্রী ও চালক ভয়ে আতংকিত থাকে। কখন যে ছুটে এসে ধাক্কা লাগে এবং দূর্ঘটনা ঘটে।
দেশে বেকারের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রবাসগামী ইয়াং ছেলেদের অনেকেই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়। বাবা মায়ের স্বপ্ন থাকে- ছেলে প্রশিক্ষিত হয়ে ভালো ভিসায় প্রবাস গিয়ে সংসার জীবনের উন্নতি করবে। কিন্ত কোন কোন সময় সড়ল দূর্ঘটনায় বাবা মায়ের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়।
একজন অভিভাবক বলেন, ছেলের ভবিষ্যৎ তৈরী করার জন্য ড্রাইভিং শিখাচ্ছি। ছেলেকে প্রশিক্ষণে বাড়িতে ফেরত আসার পূর্ব পর্যন্ত খুব চিন্তায় থাকি। ভাঙ্গা চূড়া গাড়ীতে প্রশিক্ষণ দিতে গিয়ে ছেলের জীবনটাই কি না ভাংচূর হয়ে যায়। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোর প্রতিষ্ঠানিক কোন কাগজপত্র কিংবা অনুমতি নেই। তাই সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দ্রুত তদারকি বাড়ানো উচিত। প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ গাড়ী প্রশিক্ষণের উপযোগী কি না দেখা এবং প্রশিক্ষক প্রশিক্ষণ দেওয়ার মতো যোগ্য কি না।
সচেতন মহল মনে করে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রত্যেকটি প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা তৈরী করে নিয়মিত খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বৈধ কাগজপত্রের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্র চালু করা প্রয়োজন। ফিটনেসবিহীন গাড়ীর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান বন্ধ করা প্রয়োজন। অকেজো লক্কর ঝক্কর প্রশিক্ষণ গাড়ীগুলো জব্ধ করা প্রয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...