...
শিরোনাম
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান ⁜ ১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল ⁜ কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান ⁜ মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি ⁜ কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন ⁜ এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দিনমজুর সহ নিহত ২ ⁜ জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতা অর্জন করলে কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা-এমপি আবুল কালাম ⁜ ব্রাহ্মণপাড়ায় ছেলে হত্যার বিচার চান পিতা ⁜ বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত ⁜ মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পুলিশের র‍্যালি-সমাবেশ ⁜ ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাণ হারালেন কিশোর ⁜ বরুড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ⁜ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ⁜ কারাগার থেকে বের হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ইউপি নির্বাচন: প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই ⁜ এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল ⁜ কুমিল্লার বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Jul 2026, 8:35 AM

...
আর্জেন্টিনার পরাজয়ে নীরব সমর্থকরা, মেসির বিদায়ে আবেগ News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২০ জুলাইঃ বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের পর্দা নেমেছে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। তবে আর্জেন্টিনার পরাজয় এবং বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ উপস্থিতি ফুটবলপ্রেমীদের মধ্যে গভীর হতাশা ও আবেগের জন্ম দিয়েছে। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে নেমে আসে নীরবতা।

সেমিফাইনালের পর থেকেই আর্জেন্টিনার প্রতি বিশ্বজুড়ে বিপুল সংখ্যক নিরপেক্ষ দর্শকের সমর্থন তৈরি হয়েছিল। ব্রাজিল ফাইনালে উঠতে না পারায় অনেক নিরপেক্ষ দর্শকও আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রত্যাশা করেছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে।

ফাইনাল ম্যাচ উপলক্ষে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বাসাবাড়ি, চায়ের দোকান, রেস্টুরেন্ট, বিভিন্ন মোড় ও খোলা স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করতে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। তবে ম্যাচ শেষে আর্জেন্টিনার পরাজয়ের সঙ্গে সঙ্গে সেই উচ্ছ্বাস মুহূর্তেই স্তিমিত হয়ে যায়।

শহরের কেন্দ্রস্থল টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে বড় এলইডি পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়। সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে প্রতিদিনের মতো ফাইনালেও হাজারো দর্শক উপস্থিত ছিলেন। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে ফুটবলপ্রেমীরা সেখানে খেলা উপভোগ করেন।

ম্যাচ চলাকালে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার পরাজয়ে দর্শকরা নীরবে স্থান ত্যাগ করেন। শহরের বিভিন্ন এলাকায়ও একই চিত্র দেখা যায়।

বিশ্বকাপ শুরুর পর থেকেই কুমিল্লার জেলা ও উপজেলা সদর, হাট-বাজার, দোকানপাট এবং বাসাবাড়িতে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়তে দেখা যায়। সমর্থকরা নিজ নিজ দলের জার্সি পরে উৎসবের আমেজে অংশ নেন। যারা সাধারণত ফুটবল খেলা দেখেন না, তারাও ফাইনাল ম্যাচ দেখতে রাত জেগে ছিলেন।

এবারের বিশ্বকাপে স্পেনের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের দৃষ্টি কেড়েছে। অনেকেই তাদের দুর্দান্ত নৈপুণ্যের প্রশংসা করেছেন। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষকের অসাধারণ সেভও দর্শকদের মুগ্ধ করেছে। অনেকের মতে, তার দুর্দান্ত পারফরম্যান্স না থাকলে ব্যবধান আরও বড় হতে পারত।

বিশ্বকাপের ২৩তম আসরে ৪৮টি দেশ অংশগ্রহণ করে। আয়োজক ছিল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। দীর্ঘ দেড় মাসের এ ফুটবল উৎসবজুড়ে প্রতিটি ম্যাচে ছিল জয়-পরাজয়ের নাটকীয়তা, আনন্দ ও হতাশার গল্প। তবে ফাইনালে আর্জেন্টিনার হার এবং মেসির বিদায় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমা...

মাহফুজ নান্টু‎জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও‎বাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...

১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক ‎১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...

কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...

এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...

মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...

কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...

কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান
➤ ১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
➤ কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
➤ এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান
➤ মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি
➤ কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন
➤ এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দিনমজুর সহ নিহত ২
➤ জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতা অর্জন করলে কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা-এমপি আবুল কালাম
➤ ব্রাহ্মণপাড়ায় ছেলে হত্যার বিচার চান পিতা
➤ বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত
➤ মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পুলিশের র‍্যালি-সমাবেশ
➤ ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাণ হারালেন কিশোর
➤ বরুড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
➤ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
➤ কারাগার থেকে বের হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ইউপি নির্বাচন: প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই
➤ এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল
➤ কুমিল্লার বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir