প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2026, 8:33 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের থানা মোড় এলাকায় ‘কিং রেন্ট-এ-কার’ নামের প্রতিষ্ঠানের সামনে থেকে ১৮ পিস ইয়াবাসহ মো. কবির হোসেন ওরফে হবি (২৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া (জাকির মাস্টার বাড়ি) এলাকার বাসিন্দা।
এদিকে, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মাসুদ রানা (পিতা- মৃত জরু মিয়া)কে শশীদল এলাকার খালেক ডাক্তারের বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, থানার এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. তুহিন আহম্মদ (২৪)কে দক্ষিণ শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ডা.শফিকুর রহমা...
মাহফুজ নান্টুজাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওবাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...
এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...
কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...