...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 12:50 AM

...
লালমাইয়ে খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশ করায় মুঠোফোনে সাংবাদিককে বিএনপি নেতার হুমকি News Image
মাসুদ রানা, কুমিল্লা। 

কুমিল্লার লালমাইয়ে সরকারি অর্থায়নে পরিচালিত খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগের সংবাদ প্রকাশ করায় মুঠোফোনে সাংবাদিকদের হুমকি ও গালিগালাজ করেন উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের দরবেশপাড়া বাজারে সরকারি জায়গার উপর অবৈধভাবে নির্মিত দোকানের মালিক জাহাঙ্গীর আলম। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিও রেকর্ডে সাংবাদিকের উদ্দেশ্যে ওই বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, "খালের উপর সরকারি জায়গা, এই জায়গা কি তোর বাপের? ওই তোর বাপের জায়গা নি মাদারচোদ? তোরা নিউজ করলি কেন? বেয়াদব। এ-সময় বিএনপি নেতা আরো বলেন, খালের উপর আমার দোকান আছে সেটা তো আমি বলেছি। তাই বলে আপনারা লিখে দিবেন?" ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, শনিবার (৪ জুলাই) রূপসী বাংলায় নিউজটি প্রকাশিত হয়েছে। 


জানা গেছে, বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার কৃষিজমিতে সেচসুবিধা বাড়াতে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আওতায় খাল খননের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ থেকে দরবেশপাড়া বাজার হয়ে ডাকাতিয়া নদীর সংযোগ পর্যন্ত দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার খাল খনন কাজের শুরু থেকে ৩০ ফুট প্রস্থ বা চওড়া ঠিক থাকলেও দরবেশপাড়া বাজারে এসে সেই নকশা অনুসরণ করা হয়নি। স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের চাপে তার দোকানসহ খালের উপর নির্মিত ৩৩টি অবৈধ দোকান উচ্ছেদ না করে সরকারি নকশায় নির্ধারিত ৩০ ফুট চওড়ার পরিবর্তে মাত্র ১০/১৫ ফুট চওড়া করা হয়। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে সাংবাদিকরা সরেজমিনে গিয়ে ঘটনাস্থল থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মুঠোফোনে একাধিকবার হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করেন স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর। এ ঘটনায় দৈনিক রূপসী বাংলার সাংবাদিক মাসুদ রানা বাদী হয়ে লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নং-১৮৪।


স্থানীয়রা জানান, জাহাঙ্গীর বিগত সরকারের আমলে পেরুল দক্ষিণ ইউনিয়ন আ'লীগের সভাপতি (তার মামা) এজিএম শফিকুর রহমানের নাম ভাঙিয়ে এবং তার বিভিন্ন ব্যবসায়ের পার্টনার ওয়ার্ড আ'লীগের সভাপতি শাহজাহানের সাথে মিলেমিশে মাটি কাটা, ড্রেজার মেশিন চালানো, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পর্দার আড়ালে হদগড়া, ফাজিলপুর, আলোকদিয়া, দরবেশপাড়া গ্রামগুলোতে মাদক, জুয়া ও নারী দিয়ে ব্যবসার অভিযোগও রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। ওই এলাকায় সকল অপকর্মের নিয়ন্ত্রক এই জাহাঙ্গীর। 

এ ঘটনায় লালমাই প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেন, খাল সরকারি সম্পদ। কৃষিজমিতে সেচসুবিধা বাড়াতে জনকল্যাণে সরকার লালমাই উপজেলায় একটি খাল খননের উদ্যোগ নেয়। সেখানে অনিয়ম দেখায় স্থানীয় প্রেস ক্লাবের সাংবাদিকরা সংবাদ প্রকাশ করে। জনগুরুত্বপূর্ণ এই সংবাদটি প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। মতভিন্নতা থাকলে প্রতিবাদের সুযোগ রয়েছে। কিন্তু সাংবাদিককে হুমকি দেওয়া, গালমন্দ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই হুমকি ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্থানীয়দের মতে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে স্বাধীনভাবে সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir