প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 1:05 AM
তিতাসে মাদকাসক্ত ভাইয়ের হাতে প্রতিবন্ধি বোন হত্যা
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাসে মাদকাসক্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে মানুষিক প্রতিবন্ধি বড় বোনকে হত্যার অভিযোগ উঠেছে| শুক্রবার মারধরের শিকার ফাহিমা আক্তার (৩২) অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হলে শনিবার বিকালে সে মারা যায়| একইদিন সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়| ময়নাতদন্ত শেষে রবিবার সকালে নিহতের লাশ বাড়িতে আনা হয়| অভিযুক্ত ছোট ভাই ছানাউল্লাহ (৩০) বর্তমানে হাজতে রয়েছে| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগতপুর ইউনিয়নের রায়পুর গ্রামের
আঃ ছালামের ছোট ছেলে মো. ছানাউল্লাহ মাদকাসক্ত| শুক্রবার দুপুরে সে তার বড় বোন ফাহিমা আক্তারকে মারধর করে| এসময় স্থানীয় লোকজন ছানাউল্লাহকে আটক করে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায়| তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা ও থানা পুলিশ উপস্থিত হয়| উপস্থিত সাক্ষীদের সামনে তথ্য-প্রমাণাধির সাপেক্ষে ছানাউল্লাহকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০দিনের জেল দেওয়া হয়| এদিকে একইদিন মারধরের শিকার ফাহিমা আক্তারকে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়| তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করেন| কিন্তু হাসপাতালের নির্দেশনা অমান্য করে পরিবারের লোকজন ফাহিমাকে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যায়| একই দিন বিকালে সে মারা যায়|
ঘটনাটি পুলিশকে জানালে, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে| তখন স্থানীয় লোকজন ছানাউল্লাহর মারধরে ফাহিমা মারা গেছে অভিযোগ তোলে| তখন পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন|তিতাস থানার ওসি মো. মমিনুর হক বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতুছানাউল্লাহর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে সেহেতু আমরা লাশ উদ্ধার করেময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি| রবিবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি| মামলা হলে ছানাউল্লাহকে শোন-এ্যারেস্ট দেখানো হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...