প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Jul 2026, 11:02 PM
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের ভাবনা
এফএনএস স্পোর্টস:
বিশ^কাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে একাদশে সীমিত পরিবর্তনের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি| কেপ ভার্দের বিপক্ষে ৩,২ গোলের কঠিন জয়ের পর রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে একটি করে পরিবর্তন আনার সম্ভাবনা দেখা যাচ্ছে| তবে দলের মূল কাঠামো অপরিবর্তিত রাখার পক্ষেই ঝুঁকছেন বিশ^চ্যাম্পিয়নদের কোচ| আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছে|
আগামী মঙ্গলবার বিশ^কাপের শেষ ষোলোর ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা| সেই ম্যাচকে সামনে রেখে আটলান্টায় যাওয়ার আগে আজ অনুষ্ঠিত অনুশীলনেই স্কালোনি চূড়ান্ত একাদশ ঠিক করবেন বলে জানা গেছে|
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে| অধিনায়ক লিওনেল মেসির পাশে শুরু থেকে খেলবেন লাউতারো মার্টিনেজ, নাকি হুলিয়ান আলভারেজ, সেটিই এখন বড় প্রশ্ন| নকআউট পর্ব থেকেই আলভারেজকে শুরুর একাদশে ফেরানোর পরিকল্পনা ছিল কোচিং স্টাফের| তবে বিশ^কাপ শুরুর আগে বাঁ গোড়ালির চোটে পড়ায় তিনি এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি|
কেপ ভার্দের বিপক্ষে লাউতারো শুরু থেকে খেললেও গোলের দেখা পাননি| যদিও মেসির সঙ্গে দারুণ এক বোঝাপড়ায় গোলের সুযোগ ˆতরি করেছিলেন তিনি| দ্বিতীয়ার্ধে নেমে আলভারেজও নিজেকে আলাদা করে প্রমাণ করতে পারেননি| ফলে মিশরের বিপক্ষে কে একাদশে থাকবেন, সে সিদ্ধান্ত শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলে থাকতে পারে|
রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা| বাম প্রান্তে নিকোলাস ট্যাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে| কেপ ভার্দের বিপক্ষে মেদিনার পেশিতে টান লাগে| তিনি পুরোপুরি ফিট না হলে অভিজ্ঞ ট্যাগলিয়াফিকো আবারও শুরুর একাদশে ফিরতে পারেন|
মাঝমাঠেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে| দলের ভারসাম্য ও সৃজনশীলতা বাড়াতে লিয়ান্দ্রো প্যারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে| তিনি খেললে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও এগিয়ে আক্রমণভাগে ভূমিকা রাখার সুযোগ পাবেন| বিকল্প হিসেবে বিবেচনায় আছেন নিকোলাস গনজালেসও| তাকে খেলানো হলে আর্জেন্টিনার আক্রমণ আরও গতিময় হতে পারে| সে ক্ষেত্রে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হতে পারে|
সব মিলিয়ে স্কালোনির কাছ থেকে বড় কোনো চমক আসার সম্ভাবনা কম| বরং কেপ ভার্দের বিপক্ষে খেলা দলটিকেই ভিত্তি রেখে প্রয়োজনীয় কয়েকটি পরিবর্তন এনে মিশরের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা করছেন তিনি| টিওয়াইসি স্পোর্টস বলছে, খেলোয়াড়দের সর্বশেষ ফিটনেস মূল্যায়নের পরই চূড়ান্ত একাদশ ঘোষণা করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...