প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 1:16 AM
নবাগত জেলা প্রশাসকের সঙ্গে কুমিল্লার সাংবাদিকদের মতবিনিময়
অশোক বড়ুয়া
কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মিস রোজী আক্তারের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা প্রশাসক মিস রোজী আক্তার বলেন, পরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে কুমিল্লার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান ও জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। তিনি কুমিল্লাকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকতা ও প্রশাসন—উভয়ই জনসেবামূলক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও লেখনীর মাধ্যমে বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রশাসন অবগত হয়, যা সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখে।
মাদকের ভয়াবহতা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকতে হবে, যাতে তারা মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা কুমিল্লার দীর্ঘদিনের যানজট, কিশোর গ্যাং, মাদকাসক্তি এবং অন্যান্য জনভোগান্তির বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী জাফর মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদেক চৌধুরী, এনডিসি আব্দুল্লাহ আশেক নূর, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল হক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অভিভাবক সদস্য আবুল হাসানাত বাবুল, প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ স্থানীয় পত্রিকার সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...
আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার ক...
আবুল কালাম আজাদআন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান প্রফেশনাল গলফার...
কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায়...
সোহেল রানা, চান্দিনা।শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প...