...
শিরোনাম
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড ⁜ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮ ⁜ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে ⁜ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট ⁜ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল ⁜ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’ ⁜ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান ⁜ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া ⁜ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা ⁜ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ⁜ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার। ⁜ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র ⁜ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 1:07 AM

...
বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ News Image
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মহেশপুর গ্রামে পাঁচ সন্তানের জননী রাশিদা আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে মহেশপুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, কিশোর, যুবক ও প্রবীণ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. মানিক সরকার।

সমাবেশে বক্তব্য দেন নিহত রাশিদা আক্তারের ভাই সালাউদ্দিন, মেয়ে সামিয়া আক্তার ও আছিয়া আক্তার, নূর জাহান, মো. আলী, নিহতের শাশুড়ি অজুফা বেগম, মোশাররফ হোসেন, জাহাঙ্গীর মইশাল, মো. রফিকুল ইসলাম, মো. ফরিদ মিয়া, মোস্তফা মইশাল, আব্দু মিয়া, আবু জাহের এবং হাফেজ মাওলানা জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে গত ২৫ জুন দুপুরে মহেশপুর বাজারে প্রকাশ্যে রাশিদা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তারা অভিযোগ করেন, এ ঘটনায় রহিম মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা এজাহারভুক্ত সব আসামির দ্রুত গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা “রাশিদার খুনি কেন বাইরে?”, “ফাঁসি চাই, ফাঁসি চাই, রাশিদা হত্যার আসামিদের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, নিহত রাশিদা আক্তার মহেশপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের স্ত্রী। গত ২৫ জুন দুপুরে তিনি কয়েকটি গরু নিয়ে বাবার বাড়ি কামাল্লা গ্রামে যাওয়ার পথে মহেশপুর বাজারে প্রকাশ্যে হামলার শিকার হন। স্থানীয়দের সামনেই তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মতিন সরকারের ছেলে কলিমউল্লাহ ও ডালিম মিয়ার ছেলে ইমামুল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...

শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...

ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে
ইবোলা আক্রান্ত কঙ্গোতে এরভেবো টিকার ১৬,২৫০ ডোজ পৌঁছেছে

এফএনএস বিদেশ : ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে লড়াইরত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ...

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘা...

যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে
যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে

এফএনএস বিদেশ : চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে একবা...

মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট

হলিউড অভিনেতা মাইকেল রাইট মারা গেছেন| ৭০ বছর বয়সে গত শুক্রবার তার মৃত্যু হয়| সামাজিক যোগাযোগমাধ্যমে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
➤ যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
➤ যুদ্ধের মধ্যেও যে কৌশলে টান পড়েনি ইরানের অস্ত্র ভাণ্ডারে
➤ মারা গেছেন ‘দ্য ফাইভ হার্টবিটস’ তারকা মাইকেল রাইট
➤ ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
➤ মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
➤ হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
➤ স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
➤ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
➤ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
➤ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার।
➤ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র
➤ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir