...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jul 2026, 1:06 AM

...
তিতাসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে টানাপোড়েন News Image

নাজমুল করিম ফারুক 

কুমিল্লার তিতাসের মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দাতা পরিবার ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়ন চলছে| গত কয়েকদিন যাবৎ  বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে| এতে শিক্ষার পরিবেশ বিঘ্র ঘটছে|  খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নীতিমালা অনুযায়ী গত জুন মাসের ২৭ তারিখ মো. শাহ আলমকে সভাপতি করে ১২ সদস্যদের ম্যানেজিং কমিটি গঠন করা হয়|  নিয়মানুযায়ী কমিটির কাগজপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির নিকট জমা পড়ে| কমিটি গঠনের সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তফাজ্জল হোসেন দাতা পরিবারের সদস্যদের ওই

সময় পরামর্শ ও উপস্থিত থাকার অনুরোধ করলেও সেদিন কেউ উপস্থিত ছিলেন না| তবে

পহেলা জুলাই মঙ্গলকান্দি গ্রামের মো. ইমাম হোসেন কমিটির সভাপতি মো. শাহ আলম

মঙ্গলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নন মর্মে লিখিত অভিযোগ করেন|

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম

বিষয়টি একই দিন তা তদন্ত করেন|

মঙ্গলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তফাজ্জল হোসেন

জানান, গত জুন মাসের ২২ তারিখে মো. শাহ আলমকে পুরুষ এবং তাসলিমা আক্তারকে

মহিলা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন দেন| গত

২৭ জুন কমিটি গঠনের আগে মো. আরিফুল রহমানকে উপস্থিত থাকার জন্য

হোয়াটঅ্যাপে বার্তা পাঠানো হয়| তবে তিনি নির্ধারিত সময়ে কোন মতামত বা

পরামর্শ দেননি| পরে উনার সমন্ধি (স্ত্রীর বড় ভাই) মো. ইমাম হোসেনের ফোনে

একাধিকবার কল দিয়েছিলাম সে রির্সিভ করেনি| পরে একজন অভিভাবকের মাধ্যমে সভায়

উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি| তারপরও ইমাম হোসেন সভায় উপস্থিত হয়নি|

তিনি আরো বলেন, মো. শাহ আলমের সন্তান আবু তালহা এ স্কুলের তৃতীয় শ্রেণির

শিক্ষার্থী| মো. ইমাম হোসেন বিদ্যালয়ের অভিভাবক নয়| তার কোন ছেলে-মেয়ে বিদ্যালয়ে

পড়ে না| নিয়মানুযায়ী আমি কমিটি গঠন করেছি; অনিয়ম না পেলে পুনরায় কমিটি

গঠন করা সম্ভব নয়|

এদিকে, এলাকার একাধিক ব্যক্তির সাথে বিষয়টি নিয়ে আলাপচারিতায় জানা যায়, মো.

শাহ আলম জামায়াতপন্থি আর মো. ইমাম হোসেন বিএনপিপন্থি| দুইজনের বাড়ি

মঙ্গলকান্দি গ্রামে| মূলত রাজনীতিক প্রতিহিংসার কারণে কমিটি গঠনে বির্তক

সৃষ্টি হয়েছে| আরেকটি সূত্র জানান, সাতানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শাহ আলম ও

আব্দুর রহিম ইউপি নির্বাচনে মে¤^ার প্রার্থী হতে পারেন| আব্দুর রহিম ওয়ার্ড

বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতি ইমাম হোসেনের অনুসারী| শাহ আলমকে বাদ

দেওয়ার এটিও কারণ হতে পারে| তারা জানান, কমিটি গঠন নিয়ে দাতা পরিবার ও শিক্ষকদের

মধ্যে দ্বন্ধ থাকায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে|

মঙ্গলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মো. আরিফুর রহমান মুঠোফোনে

জানান, সভা হবে আমাকে হোয়াটঅ্যাপে বার্তা পাঠিয়েছিল, তবে কমিটি গঠন হবে

সেটি নিশ্চিত না করায় আমি সভায় উপস্থিত হয়নি| শনিবার আমরা শিক্ষকদের সাথে

বসে ছিলাম, সময় চেয়ে পুনরায় কমিটি গঠনের জন্য প্রধান শিক্ষককে বলেছি|

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম জানান, আমি বিষয়টি

তদন্ত করেছি| শাহ আলমের সন্তান লেখাপড়া করলেও সে অনিয়মিত| আমি উভয়পক্ষসহ

গ্রামবাসীদের সাথে বসে বিষয়টি সমাধান করার জন্য মৌখিকভাবে বলেছি|

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খাজা মাইনউদ্দীন বলেন, আবেদনটি পাওয়ার পর আমি

তা তদন্ত করতে এটিও নজরুল ইসলামকে দায়িত্ব দিয়েছি| রিপোর্ট এখনও পাইনি| তবে

যেসকল কমিটি নিয়ে বির্তক রয়েছে তা তদন্ত সাপেক্ষে উপজেলা শিক্ষা কমিটিতে

সিদ্ধান্ত নেওয়া হবে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir