প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:43 AM
জুলাই গণহত্যার বিচারের দাবিতে লাকসামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
লাকসাম প্রতিনিধি
জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে লাকসামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“জুলাই ট্র্যাজেডি: গণহত্যার বিচার চাই”—এই স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ব্যাংক রোড চত্বরে। এতে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলার শতশত নেতাকর্মী।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৩ সালের জুলাই মাসে ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের কারণে শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আজও না হওয়ায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহিউদ্দিন রনি। তিনি বলেন, “জুলাই মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানো হয়েছিল। আজও সে হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সাবেক সভাপতি ও শ্যামপুর থানা জামায়াতের আমীর আবদুর রব ফারুকী এবং পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা সহিদ উল্লাহ।
সমাবেশ পরিচালনা করেন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম শহর শিবিরের সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখার সভাপতি মো. রিফাত হোসেনসহ বিপুল সংখ্যক ছাত্রনেতা।
উল্লেখ্য, জুলাই গণহত্যা দিবস উপলক্ষে সারাদেশে একযোগে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেব...
আয়েশা আক্তার‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জনসেবা, ন্যায়বিচার ও এলাকার সার্বিক উন্নয়নের...
নাঙ্গলকোটে গ্র্যাজুয়েট ফোরামের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
নাঙ্গলকোট প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় উৎসব মুখর পরিবেশে শুভপুর গ্র্যাজুয়েট ফোরামের আয়োজনে ৫...
দুই শিশুর বিয়ে নিবন্ধনের অভিযোগ কাজির বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২ নম্বর চৌয়ারা ইউনিয়নে দুই শিশুর বিয়ে নিবন্ধনে সহ...
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...