প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:38 AM
কুমিল্লার বিজয়পুরে আগ্নিকান্ডে গোডাউন ও ওয়ার্কশপ পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর বাজারে অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার গোডাউন ও এসএস'র একটি ওয়ার্কশপ পুড়ে ছাই হয়ে গেছে। দুই দোকানে অন্তত চৌত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। মঙ্গলবার (২৩ জুলাই) রাত ২টার দিকে বিজয়পুর উত্তর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে বিজয়পুর বাজারে করিম ফার্নিচার গোডাউন ও পাশের নিউ ভাই ভাই স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফার্নিচার গোডাউন ও এসএস এর ওয়ার্কশপের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নেয়ার আগেই দুই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
করিম ফার্নিচার গোডাউনের মালিক কামরুল জানান, ভয়াবহ আগুনে গোডাউনের প্রায় বিশ লাখ টাকার ফার্নিচারের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রশাসনের কেউ এখনো সহযোগিতায় আসেনি।
ভাই ভাই স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক দেলোয়ার জানান, দোকানে থাকা এসএস এর গেইটসহ মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি সব পুড়ে গেছে। সরকারিভাবে সহযোগিতা চাই, অন্যথায় ঘুরে দাঁড়াতে পারবো না।
কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি...
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ...
কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
মিতা মিয়াজী,দাউদকান্দিঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে কক্সবাজার থেকে...
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের ম...
আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ রফিকুল ইসলাম (মিঠু) বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দ...
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...