প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jul 2025, 11:32 AM
সাপের কামড়ে দেবীদ্বারে স্কুল ছাত্রীর মৃত্যু
মোঃ মাসুদ রানা, দেবীদ্বার
কুমিল্লা দেবীদ্বারে বিষধর সাপের কামড়ে সায়েমা আক্তার(১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সায়েমা ওই এলাকার সৌদি প্রবাসী ইয়ার হোসেন'র বড় মেয়ে। সে ‘খাইয়ার নবধারা আদর্শ বিদ্যালয়ে’র ৮ম শ্রেণীর ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানান, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলো সে। রাত আনুমান ১২টায় বিদ্যুৎ চলে যায়, এর কিছুক্ষন পর হঠাৎ সায়েমা ঘুম থেকে চিৎকার করে উঠে। তাৎক্ষণিক পাশের কক্ষ থেকে দৌঁড়ে এসে দেখি তার হাতে সাপের কামড়। এরপর সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে। এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, স্কুল শিক্ষার্থী সাপের কামড়ে মৃত্যুর বিষয়ে নিহতের পরিবার আমাদের জানায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...