প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2026, 8:59 AM
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ স্পটে নাশকতা প্রতিরোধে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। বিকালে উপজেলার লালমাই বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকন, ইসমাইল মজুমদার, তুহিন মজুমদার, জামাল উদ্দিন, ইয়ামিন,মিজান মোল্লা, শাহজালাল সওদাগর, আব্দুর রব জিলানী, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, মজিবুর রহমান সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদ সমাবেশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, নাশকতা, ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রাজপথে থেকে শক্ত হাতে দমন করা হবে। স্বৈরাচার আওয়ামী লীগের কোনো স্থান এই দেশে আর হবে না। সকাল থেকে আওয়ামী লীগের কেউ রাজপথে নামার সাহস পায়নি। ১৭ বছরের অপকর্মের কারণে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে সর্বস্তরের জনগণ।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা এবং অপপ্রচার ও শিষ্ঠাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মাঠে রয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ জনগণের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।
কোনো ধরণের সন্ত্রাস, নাশকতা ও অপরাজনীতির সুযোগ এই কুমিল্লা সদর দক্ষিণে হবে না বলে জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...
মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...
আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...
মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...