প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2026, 9:07 AM
কুমিল্লায় ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ গ্রাহকদের মানববন্ধন ও কর্মবিরতী
নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। সোমবার সকাল ৯টায় নগরীর রামঘাট এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এবং সকাল ১০টা ১২ পর্যন্ত কর্মবিরতী পালন করেন। সাধারণ গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান এর সভাপতিত্বে এড.জিল্লুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন এড নাছির আহম্মেদ মোল্লা, মোহাম্মদ হোসাইন,শহিদুল উল্লাহ মিয়াজী সহ আরো অনেকে মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা, স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি এবং গ্রাহকদের দুই ঘণ্টা লেনদেন থেকে বিরত থেকে প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানানোর আহ্বান জানান।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ব্যাংকিং খাতকে দুর্বল করেছে এবং সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এজন্য নতুন চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামত ও আস্থাকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য ও দক্ষ নেতৃত্ব নিশ্চিত করতে হবে, যাতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ন থাকে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...