প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2026, 9:06 AM
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হলেন অধ্যাপক সরওয়ার জাহান দোলন
আবুল কালাম আজাদ,
কুমিল্লা মহিলা কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। অনুমোদিত কমিটিতে অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন'কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (৮জুন) এক স্মারকে কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়, সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী এবং অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে এ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন অধ্যক্ষ (সদস্য সচিব), মোস্তাফিজুর রহমান (অভিভাবক প্রতিনিধি সদস্য, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) এবং রৌশন আরা বেগম (শিক্ষক প্রতিনিধি সদস্য, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত)।
নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন কুমিল্লার একটি খ্যাতিমান কলেজে অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।এর আগে থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্র দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দাম্পত্য জীবনে তিনি ১ছেলে ২মেয়ের জনক।বড় মেয়ে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যায়নরত।
কুমিল্লা মহিলা কলেজের সভাপতি হিসাবে দায়িত্ব পালনে অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...