প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2026, 9:08 AM
সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন দেখার সুযোগ পেলেন দেবিদ্বারের ১৫২ শিক্ষার্থী
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয়
সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করার বিরল সুযোগ
পেয়েছেন| সোমবার (৮ জুন) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য
হাসনাত আবদুল্লার আমন্ত্রণে তারা এ শিক্ষাসফরে অংশগ্রহণ করেন|
জানা যায়, উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫২ জনকে নির্বাচন করা হয়| তাদের সঙ্গে ৮ জন শিক্ষকও
সফরে অংশ নেন| সফরকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি
সংসদের অধিবেশন কক্ষে বসে আইন প্রণয়ন কার্যক্রম প্রত্যক্ষ করেন| এতে তারা
দেশের সর্বোচ্চ আইনসভা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়|
পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে
মতবিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন|
শিক্ষার্থী ও শিক্ষকরা এ ব্যতিক্রমী উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন| তারা বলেন, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার অভিজ্ঞতা তাদের
শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান
সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়াবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...