প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 12:04 PM
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ও শহীদ স্মৃতিস্তম্ভ সংক্রান্ত পর্যালোচনা সভা
অশোক বড়–য়া
গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি বিভাগীয় কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লায় "জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ" স্থাপন সংক্রান্ত একটি পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমন্বয়কবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...