প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 12:05 PM
১৮৮ বছরে কুমিল্লা জিলা স্কুল, নগরীতে উৎসবের আমেজ
মাহফুজ নান্টু
কুমিল্লা জিলা স্কুলের ১৮৮ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। দিনটি উপলক্ষে প্রতি ক্লাসে আলাদাভাবে কেক কাটা হয়। শিক্ষার্থীদের কলধ্বনিতে মুখর হয়ে ওঠে প্রায় ছয় একরের ক্যাম্পাস। আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা ও মোনাজাতের মধ্য দিয়ে রোববার এই উৎসব উদযাপন করা হয়। আনন্দ শোভাযাত্রায় নগরীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এতে অংশ নেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক সোমেশ কর চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো আবদুল হাফিজের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সুদীপ্তা রাণী রায়, দিবা শাখার প্রধান শিক্ষক মো নুরুল হক।
প্রধান শিক্ষক মো আবদুল হাফিজ বলেন, এই স্কুল আমাদের অলংকার ও অহংকার। এক ঝাঁক মেধাবীদের স্কুল এটি। নিয়মিত ক্লাস পরীক্ষা ও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভালো ফল করে আসছে।
দেশের অনেক খ্যাতনামা ব্যক্তি এখানকার ছাত্র ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। ৫২ সালের ভাষা আন্দোলনে, ৬২ এর শিক্ষা আন্দোলনে, ছয় দফায়, নব্বইয়ের আন্দোলনে, ২৪ এর জুলাই আগস্ট আন্দোলনে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, স্কাউট, অলিম্পিয়াডে এই স্কুলের শিক্ষার্থীদের ভূমিকা উজ্জ্বল।
উল্লেখ্য-১৮৩৭ খ্রিস্টাব্দের ২০ জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। বর্তমানে প্রভাতী ও দিবা দুই শিফটে ১ হাজার ৯১১ জন ছাত্র আছে। দুই শিফটে শিক্ষক আছেন ৫২ জন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...