প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2026, 10:43 AM
কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
বিশেষ প্রতিনিধি
Early Action on Diabetes' (ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ) প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডায়াবেটিসের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ এনামুল হক। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাসুম হাসান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সজিবুর রশিদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের ডাঃ মোঃ আব্দুল বারী রবেল। স্বাগত বক্তব্যে তিনি ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে আগাম সচেতনতা, দ্রুত রোগ নির্ণয় ও যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মহিবুল্লাহ। তিনি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি, মা ও শিশুর স্বাস্থ্যের ওপর এর প্রভাব এবং সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মোহাম্মদ মাসুম হাসান ডায়াবেটিসকে একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত শারীরিক পরিশ্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সজিবুর রশিদ পরিকল্পিত ও ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ এস. এম. সফিউল আজম চৌধুরী ডায়াবেটিক ফুটের চিকিৎসা এবং অস্ত্রোপচারের আগে ও পরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সার্জারি ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ চিন্ময় কুমার সাহা স্মরণ করিয়ে দেন, ১৪ নভেম্বর ইনসুলিন আবিষ্কারের অন্যতম পথিকৃৎ স্যার ফ্রেডরিক ব্যান্টিংয়ের জন্মদিন। ইনসুলিন আবিষ্কার ডায়াবেটিস চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন এনেছে।
গাইনি ও অবস্টেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ কামাল হোসেন গর্ভধারণের আগে ডায়াবেটিসের ঝুঁকি যাচাই এবং গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ডাঃ মোঃ এনামুল হক "Know the Signs, Know Your Risk, Act Early" বার্তাটি তুলে ধরে বলেন, ডায়াবেটিসের লক্ষণ ও ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব। তিনি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...