প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2026, 8:39 AM
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা
মাহফুজ নান্টু কুমিল্লা।।
কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা পেয়েছেন তাঁরা।
শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লার কালিরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ শিবিরে সকাল ৯টা থেকে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এতে আশপাশের অন্তত ১০টি গ্রামের তিন শতাধিক মানুষ অংশ নেন।
শিবিরে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যেসব রোগীর চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়া রোগীদের বাড়ি থেকে আনা-নেওয়ার জন্য পরিবহন সুবিধা দেওয়া হয়।
আবুল কালাম ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা বিপ্লব চ্যাটার্জি জানান, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁদের চোখে অস্ত্রোপচার প্রয়োজন, তাঁদের যাতায়াতসহ সম্পূর্ণ চিকিৎসার ব্যয় ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হচ্ছে।
চক্ষু চিকিৎসা শিবিরে সিআইপি আবুল কালাম ফাউন্ডেশনের সভাপতি আলহাজ খোরশেদ আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, চিকিৎসক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...
বুড়িচংয়ে প্রধান শিক্ষকের বিরুদ্বে গাছের ডাল কাটা ও অর্থ আত্...
কাজী খোরশেদ আলম বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...