প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2026, 10:45 AM
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়ায় ২ নারী গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দেউস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক দুই নারীকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা বহন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি এলাকার ফাতেমা আক্তার ওরফে মিথিলা মনি (২৮) এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া (২৪)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ফাতেমা আক্তারের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া ও কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে ঢাকার চকবাজার ও মুন্সিগঞ্জের গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগরশিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়...