প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2026, 10:32 AM
কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে: বিভ্রান্ত না হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়েই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি এ বিষয়ে এক বক্তব্যে মহানগর দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শওকত আলী বকুল এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে কুমিল্লা নিউমার্কেটে কোনো নতুন কমিটি গঠিত হয়নি। মার্কেটটি কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় সাধারণ ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নিকট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনের আবেদন জানান, যাতে ব্যবসায়ীরা একটি সুন্দর ও মনোরম ব্যবসায়িক পরিবেশ ফিরে পান।
ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনের অনুমতি প্রদান করেন। পরবর্তীতে সেই ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতি একটি নির্বাচন কমিশন গঠন করে এবং আগামী ৩০ নভেম্বর কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ভূঁইয়া পুনর্ব্যক্ত করেন যে, এ বিষয়ে কেউ যেন কোনো বিভ্রান্তিমূলক তথ্যে কান না দেন। সংবিধান অনুযায়ী এবং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়েই কুমিল্লা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...