প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jun 2026, 9:06 AM
কালিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ও ইনসাফ গ্রুপ
সম্প্রতি যৌথ উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির এ. কে. এম. এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগরী পশ্চিম অঞ্চল পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহকারি অধ্যাপক আখতার হোসেন মনু, মাওলানা আবুল কাশেম
কালিরবাজার ইউনিয়ন জামায়াত আমির মাওলানা জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সামর্থ্য অনুযায়ী প্রত্যেককে সহযোগিতা প্রদান করেন। তারা বলেন, আগুন শুধু মানুষের ঘরবাড়ি ধ্বংস করে না, বহু বছরের কষ্টার্জিত সম্পদ ও স্বপ্নও পুড়িয়ে দেয়। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব।
সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মমতাজ বেগম, তননি বেগম, জাহাঙ্গীর আলম, পান্না বেগম, মানসুরা বেগম, ইমরান, সুজন, চন্দ্রিমা, পুষ্পা, আশিক ও রুমা।সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে তাদের পাশে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...