...
শিরোনাম
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ ⁜ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান ⁜ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ⁜ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট ⁜ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক ⁜ ৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2026, 9:14 AM

...
কুমিল্লায় এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৪ মেঃ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার ও তথ্য-উপাত্ত ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে কুমিল্লায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের জন্য ১৬৯টি লক্ষ্যমাত্রার বিপরীতে তিনটি নতুন সূচকসহ মোট ২৩৪টি ইউনিক ইন্ডিকেটর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ইতোমধ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।

বক্তারা আরও জানান, এসডিজির কার্যকর বাস্তবায়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এর কার্যক্রম বিভাগীয় পর্যায় থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ৩৯টি লক্ষ্য নির্ধারণ করে স্থানীয়করণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন বিভাগের অতিরিক্ত সচিব মো. মীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল মালিক। জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।

এসডিজি স্থানীয়করণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এসডিজি সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপসচিব মো. মাহবুবুর রহমান শেখ, উপপরিচালক মো. আলমগীর হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রাজিয়া সুলতানা। মুক্ত আলোচনা সঞ্চালনা করেন বিভাগের যুগ্ম সচিব ড. দীপঙ্কর রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. ফিরোজ আলম বলেন, টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য ও উপাত্ত সংগ্রহের ওপর বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। তিনি ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে স্থানীয় পর্যায়ে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশভিত্তিক বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, এসডিজি স্থানীয়করণের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আলোচনায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রাজিয়া সুলতানা জেলার ১৪টি উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার অগ্রগতি এবং এসডিজির ৩৯+১ সূচকের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। তিনি বলেন, বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ৫০ শতাংশে উন্নীত করা এবং আইসিটিতে দক্ষ যুবক ও বয়স্কদের হার দ্বিগুণ করার লক্ষ্যে কাজ চলছে। স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এসডিজি স্থানীয়করণের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
➤ ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কখনো ভয় পাইনি : ফ্লোরেন্স পিউ
➤ অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান
➤ ১২ ডিসেম্বর শুরু হচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট
➤ হাসান-খালেদের হাত ধরে প্রথম বিভাগে ফিরল কেন্ট
➤ ইসরায়েল ম্যাচ বয়কট করলো আইরিশ গোলরক্ষক
➤ ৪১ বছর বয়সে গোল করে নতুন ইতিহাস লিখলেন লুকা মদ্রিচ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir