...
শিরোনাম
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড় ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ ⁜ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী ⁜ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক ⁜ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর ⁜ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক ⁜ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ। ⁜ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ ⁜ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর ⁜ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ⁜ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ ⁜ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ⁜ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার ⁜ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার ⁜ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0 ⁜ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।। ⁜ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ⁜ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Jun 2026, 9:08 AM

...
হোমনায় বন বিভাগের যোগসাজশে রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ,রাজস্ব হারাচ্ছে সরকার News Image
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সড়কের পাশের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র বন বিভাগের নাম ব্যবহার করে নিয়মিতভাবে বিভিন্ন সড়কের মূল্যবান গাছ কেটে করাতকলে (স-মিল) বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব এবং পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সড়কের পাশের মেহগনি, রেইনট্রি ও অন্যান্য প্রজাতির মূল্যবান গাছ সরকারি প্রক্রিয়া  ( নিলাম)অনুসরণ না করে গোপনে কেটে ফেলা হচ্ছে। এতে  বন বিভাগের সংশ্লিষ্টতা ও নীরব সমর্থন কিংবা উদাসীনতার সুযোগে দীর্ঘদিন ধরে এ অনিয়ম চলে আসলেও বন বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

সম্প্রতি হোমনা-গৌরীপুর সড়কের ছিনাইয়া এলাকায় একটি মেহগনি গাছ কাটার সময়  বন বিভাগকে অবহিত করার পরও রহস্যজনক কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

অপরদিকে কাচারীকান্দি-আছাদপুর সড়কের কাচারীকান্দি বেপারী বাড়ি কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জন্য তিনটি গাছ নিলামের আবেদন করা হলেও চার মাসেও তা নিষ্পত্তি হয়নি। অথচ একই এলাকায় কোনো আবেদন ছাড়াই কয়েকটি মেহগনি ও রেইনট্রি গাছ কেটে বিক্রি করা হয়েছে।  এর কোন  নিলাম দেয়া হয়নি।

 এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি গাছ কাটার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী তালিকা প্রস্তুত, মূল্যায়ন ও উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করার বিধান রয়েছে। কিন্তু এসব নিয়ম উপেক্ষা করে গাছ কেটে বিক্রি করা হলে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হবে।

এ বিষয়ে হোমনা উপজেলা বন কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “বন বিভাগের অনুমতি ছাড়া অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, “বন বিভাগের কর্মকর্তা একাধিক উপজেলার দায়িত্ব পালন করছেন। পেন্ডিং থাকা আবেদনগুলোর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হবে।”

স্থানীয়দের দাবী  সরকারি গাছ কাটার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে সরকারি সম্পদ লুটপাটের এ প্রবণতা আরও বৃদ্ধি পাবে


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার    মামুন    স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসামগ্রী প্রদান ও সাং...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিনজন ও এজাহারন...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার হওয়া এক যুব...

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি  ঢাকার উদ্যোগে মতবিনিময়  সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্...

​মোঃ আবদুল আলীম খানব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে এক সোহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হ...

মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্...

​​​​​​​​আবুল কালাম আজাদ,কুমিল্লার মনোহরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজ...

কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম...

মো. আনোয়ারুল ইসলামজাইকার অর্থায়নে কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় চলমান আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ তিতাসে বিদ্যালয়ের অনুষ্ঠানে টিকটকার মামুন স্ত্রী মোহনা : এলাকায় সমালোচনার ঝড়
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
➤ ব্রাহ্মণপাড়ায় যুবলীগের নেতাকে ছাড়াতে ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বহিষ্কার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
➤ মনোহরগঞ্জে হুফ্ফাজুল কোরআন প্রতিযোগিতায় ইয়েসকার্ড পেলো ২৮ প্রতিযোগী
➤ কুমিল্লার জলাবদ্ধতা নিরসনে রেল প্রতিমন্ত্রীর সঙ্গে এমপি জসিম ও প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর বৈঠক
➤ ইনসাফ হাউজিংয়ের উদ্যোগে অসহায় পরিবার পেল নতুন ঘর
➤ কুমিল্লায় নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল: সাবেক ছাত্রলীগ নেতা আটক
➤ বাঞ্ছারামপুরে চাঁদার দাবীতে ব্যবসায়ীর দোকানে হামলা,মারধোরের অভিযোগ।
➤ নগরীর শাকতলা হাইস্কুলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
➤ ভোগান্তি ছাড়াই কুমিল্লায় ১১ ভবনের নকশা অনুমোদন, আবেদনকারীদের হাতে সনদ হস্তান্তর
➤ কসবায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
➤ এইচএসসিতে শূন্য পাস প্রতিষ্ঠানগুলো বন্ধের পরামর্শ
➤ কুমিল্লায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
➤ দাউদকান্দিতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
➤ কুমিল্লায় এক রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য গ্রেপ্তার
➤ সালিশে নারীকে মারধরের অভিযোগে মাধবপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত0
➤ হজ চুক্তিতে বড় চমক । ধর্ম মন্ত্রীর সাথে বৈঠক শেষে বাংলাদেশের হজ্ব কোটা বাড়িয়ে দিল সৌদি আরব।।
➤ বাদুরতলা ও কান্দিরপাড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান
➤ মুরাদনগর ​ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা।।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir