প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jun 2026, 11:05 AM
ইসলামী ব্যাংক দখলের পাঁয়তারার প্রতিবাদে কুমিল্লায় বিশাল মানববন্ধন
দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক অবসরে পাঠানোর ষড়যন্ত্র এবং এস আলম গ্রুপের হস্তক্ষেপের মাধ্যমে ব্যাংক দখলের পাঁয়তারার প্রতিবাদে কুমিল্লায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংক কুমিল্লা শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে শত শত নারী-পুরুষ গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংককে ষড়যন্ত্রমুক্ত রাখার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা বিনষ্ট ও গ্রাহকদের আস্থা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, দেশের লাখো গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংকের স্বকীয়তা ও শরিয়াহভিত্তিক কার্যক্রম অক্ষুণ্ন রাখতে হবে।
ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট নাছির আহম্মেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা হিফজুর রহমান, চৌয়ারা ফাজিল মাদরাসার অধ্যাপক ড. সাইফুল হক চৌধুরী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, হাফেজ হুমায়ুন কবির, জুলাই আন্দোলনের যোদ্ধা মনির হোসেন, উম্মে কুলসুম তানিয়া, ডা. জহিরুল হক, শামসুল আলম মজুমদার, খাড়াতাইয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ এবং বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান প্রমুখ।
বক্তারা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যেকোনো ধরনের হস্তক্ষেপ ও দখলচেষ্টার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...