...
শিরোনাম
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ ⁜ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ ⁜ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ⁜ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা ⁜ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা ⁜ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন ⁜ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা ⁜ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর ⁜ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার ⁜ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jun 2026, 10:10 AM

...
কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন News Image
ত্যাগের মহিমায় দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় সারা দেশের ন্যায় কুমিল্লায়ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

ঈদের দিন সকালে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। জামাতে দেশ ও জাতির উন্নতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কুমিল্লা কেন্দ্রীয় নগর ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতে ইমামতি করেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম কারী মাওলানা মো. ইব্রাহিম।

ঈদের প্রধান জামাতে শুভেচ্ছা বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন, স্থানীয় সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. রেজা হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ইউসুফ মোল্লা টিপু।

নামাজ শেষে নেতৃবৃন্দ উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে মুসল্লিরাও পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ে মিলিত হন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে নান্দনিক সাজসজ্জা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়। সিটি করপোরেশনের মেয়র ইউসুফ মোল্লা টিপুর সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ঈদগাহ প্রাঙ্গণে ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। সন্ধ্যার পর আলোকসজ্জা উপভোগ করতে ঈদের আগে ও পরে গভীর রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

আবহাওয়া অনুকূলে থাকায় ঈদের জামাত ও কোরবানির কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। নামাজ শেষে ধর্মীয় বিধান অনুযায়ী মুসল্লিরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন।

ঈদের দিন সরকারি উদ্যোগে কারাগার, হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে প্রায় ৪০০ পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। নির্ধারিত ৮ ঘণ্টার মধ্যে বিকেল ৩টা থেকে রাত ১১টার মধ্যে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে মেয়র ইউসুফ মোল্লা টিপু পরিচ্ছন্নতাকর্মীদের জন্য দুটি গরু ও ১৩টি খাসির মাংস উপহার হিসেবে বিতরণ করেন। এতে কর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়।

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ঈদ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ও থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ডিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করে সতর্ক অবস্থানে ছিল। তাদের তৎপরতায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লায় পবিত্র ঈদুল আজহার উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?

কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...

চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...

কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...

মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...

বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...

মাসুদ রানা, কুমিল্লা। ​বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...

কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...

মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
➤ ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
➤ চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২
➤ মিশু টিচিং হোমের তিন শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
➤ কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের জন্য হার্ট কেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসাসেবা
➤ বুড়িচং নানুয়ার বাজার খেয়াঘাট কিং বাজেহুরা উপর দিয়ে ব্রীজ নির্মাণের জোর দাবীতে আলোচনা সভা
➤ কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
➤ দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর গ্যাং সদস্যরা
➤ আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
➤ হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির লাশ উদ্ধার
➤ মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়ারম্যানসহ আহত-৫০
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir