প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 24 May 2026, 8:31 PM
সার্টিফিকেশন বোর্ড থেকে সবুজ সংকেত পেলো শাকিবের ‘রকস্টার’
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’| সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জানান, সিনেমাটিকে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে| চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মইনদ্দিন বলেছেন, ‘রকস্টার’ সিনেমা সংশ্লিষ্টদের হাতে এখনও সার্টিফিকেট হস্তান্তর করা হয়নি, তবে সেটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং শিগগিরই তা দেওয়া হবে| ইতোমধ্যেই সিনেমাটির গান ও টিজার প্রকাশ পেয়েছে, যা সিনেমা প্রেমীদের মাঝে বাড়তি আগ্রহের সৃষ্টি করেছে| তাদের মতে, এবারের ঈদে বড় পর্দায় নতুন এক চমক নিয়ে হাজির হতে পারে ‘রকস্টার’| একই সঙ্গে একেবারে ভিন্ন ঘরানার এক শাকিব খানকে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক| আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক ও তারিক আনাম খানসহ আরও অনেকে| সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...