প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 May 2026, 12:47 AM
শিক্ষিত নারীই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ ----জসিম উদ্দিন এমপি
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। নারীদের শিক্ষার সুযোগ ও ক্ষমতায়ন নিশ্চিত না করে সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (২৩ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ জসিম উদ্দিন বলেন, নারী শিক্ষার প্রসারে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীদের শিক্ষার সুযোগ বাড়াতে উচ্চশিক্ষা পর্যন্ত নানা সুবিধা দেওয়া হয়েছে। তিনি বলেন, “নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষিত নারীই পারে একটি সমৃদ্ধ জাতি গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, “আমি কথা দিয়ে যাচ্ছি, অচিরেই বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণসহ প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহাবুব আলম চৌধুরী। সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম সুজন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে ফাতিমা ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল হক সরকার, দপ্তর সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, বিএনপি নেতা ফয়েজ আহমেদ, শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফয়েজ আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো. হেলাল ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব মো. এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া অপু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম বাকি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইদুল ইসলাম এমরান, এমদাদুল হক সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ভূইয়া এবং সদস্য সচিব মো. ফয়সাল কবির আখন্দ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা নারী শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...