প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 24 May 2026, 8:32 PM
ভিন্ন লুকে ধরা দিলেন দেব
সময়ের সাথে সাথে সিনেমার ঘরানা বদলালেও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি| বরং বারবার ছকভাঙা চরিত্রে নিজেকে মেলে ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন| কখনও ‘রঘু ডাকাত’ সেজেছেন, আবার কখনও ‘আমাজন অভিযান’-এর অকুতোভয় শঙ্কর রায় চৌধুরী হয়ে কাঁপিয়েছেন পর্দা| ˆবচিত্র্যময় চরিত্রে বরাবরই তিনি দর্শকদের চমকে দিতে ভালোবাসেন| বর্তমানে তার বহুল আলোচিত সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা| এরই মাঝে হঠাৎ রাজসিংহাসনে উপবিষ্ট এক রাজার সাজে ক্যামেরায় ধরা দিলেন দেব| সোশ্যাল মিডিয়ায় শেয়ারা করা সেই ছবিতে দেবের পরনে রয়েছে ঘিয়ে রঙের ধুতি ও পাঞ্জাবি, মাথায় রাজকীয় পাগড়ি আর মুখে চড়ানো মোটা গোঁফ| ছবিটির ক্যাপশনে রহস্যের জাল বুনে অভিনেতা লিখেছেন, ‘একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে|’ এমন লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন| ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন| চলতি বছর দেবের যেসব সিনেমা আসার কথা রয়েছে, তার কোনোটিতেই এমন ঐতিহাসিক বা রাজকীয় চরিত্রে তাকে দেখার পূর্বাভাস ছিল না| তাহলে হঠাৎ কেন এই সাজ? আপাতত ‘দেশু ৭’ সিনেমার বিভিন্ন শুটিং লোকেশন ঘুরে দেখা ও প্রস্তুতি পর্বের ব্যস্ততার মাঝেই দেবের এই নতুন লুকের রহস্য নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ| তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার ঠিক কী বড় ঘোষণা আসতে চলেছে, এখন সেটাই দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...