প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 May 2026, 12:47 AM
১৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় আশফাক চৌধুরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় ঋণখেলাপি মামলার আসামি ও ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাকুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুরে র্যাব ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকার তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এ নিশ্চিতটি করেন।
গ্রেপ্তার আশফাকুর রহমান চৌধুরী কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকার এডভোকেট মো. বজলুর রহমান চৌধুরীর ছেলে।
ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. এমদাদুল মতিন জানান, ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেড প্রতিষ্ঠানটির যৌথ মালিকানায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাভেদ ওয়ালী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাকুর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাভেদ ওয়ালী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০১৬ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কুমিল্লা শাখা থেকে প্রতিষ্ঠানটি পৃথক ভাবে ১১৬ কোটি ১০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা গ্রহণ করে। ২০১৮ সাল পর্যন্ত নিয়মিতভাবে লেনদেন করলেও ২০১৯ সালে প্রায় ১০০ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়। পরবর্তীতে ধীরে ধীরে সম্পূর্ণ ঋণ খেলাপিতে রূপ নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১৭৬ কোটি টাকারও বেশি।
দীর্ঘদিন ধরে পাওনা আদায়ে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও অভিযুক্তরা ঋণ পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একপর্যায়ে বকেয়া ঋণের আংশিক পরিশোধের জন্য ব্যাংকে চেক প্রদান করা হলেও সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত তাদের এক বছরের সাজা প্রদান করেন।
ইসলামী ব্যাংক কুমিল্লার প্যানেল ল’ইয়ার ও কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এডভোকেট বদিউল আলম সুজন বলেন, ওয়েসিস হাইটেক স্পোর্টস ওয়ার লিমিটেডের চেয়ারম্যান জাভেদ ওয়ালী ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাকুর রহমান চৌধুরী ব্যাংক থেকে পৃথক ভাবে ১১৬ কোটি ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন। পরে চেক প্রদানের মাধ্যমে ব্যাংকের তিনি সঙ্গে প্রতারণা করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে ৫টি মামলা করা হয়। তার মধ্যে একটি মামলায় আদালত তাকে এক বছরের সাজা দিয়েছেন। ওই সময় থেকে তিনি পালাকত থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী মামলাগুলিও বিচারাধিন রয়েছে। আল্প সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে বলে আমরা আশাবাদি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...