প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2025, 11:11 AM
চৌদ্দগ্রামে ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক উদ্ধার
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ২১ লাখ টাকা মূল্যের অবৈধ (চোরাচালান) পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৮ থেকে ১৯ জুলাই রাত পর্যন্ত উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবেরবাজার ও ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তারা এসব মাদক ও অবৈধ পণ্য আটক করে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির বিশেষ টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পৃথক অভিযানে কোনো মালিকানা ছাড়া পড়ে থাকা অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল স্কার্ফ সিরাপ, ৪৮ বোতল বিদেশী বিয়ার, ৫০০ টি স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালান কারবারিরা বিপুল পরিমান মাদক ও ভারতীয় অবৈধ পণ্যগুলো রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও পণ্যের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় ৭ হত্যা মামলাসহ ১৮ মামল...
আয়েশা আক্তারজুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলা, মারধর ও হত্যার ঘটনায় দায়ের করা ৪২টি...
কুমিল্লায় দুই মাসে ১০৫ অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড প্রতিরোধে কুমিল্লার বহুতল ভবন, শিল্পকারখানা ও ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোতে ফায়ার সেফটি নিশ্চি...
রাত ৮টার পর দোকান খোলা রাখায় মনোহরগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমা...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৫ ব্য...
ক্ষমতার দাপটে মিয়ামি এয়ারকন? যাত্রী পেটানোর অভিযোগের পরও আপস...
আয়েশা আক্তার ভাড়া দিয়ে বাসে উঠেছিলেন যাত্রীরা। গন্তব্য ছিল ঢাকা। কিন্তু নিরাপদ যাত্রার বদলে গজা...
মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে আবারও কারাগারে ফি...
বদলে গেল পিএসজি ম্যাচের ভেন্যু
ফরাসি ফুটবলে শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগেই অনাকাঙ্ক্ষিত এক ধাক্কা খেল প্যারিস সেন্ট জার্মেই (প...